Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞানবাইকিং নিউজ

২০২৩ এ নতুন কি কি বাইক আসছে

জানুয়ারি 08, 2023
২০২৩ এ নতুন কি কি বাইক আসছে

বর্তমানে কমিউটার মোটরসাইকেলের বিক্রি সর্বাধিক। তাই প্রায় প্রতিটি টু-হুইলার বিক্রয়কারী সংস্থার ঝুলিতেই কম বেশি এই জাতীয় সস্তার বাইক রয়েছে। গ্রামাঞ্চলের পাশাপাশি মফস্বল এমনকি শহরাঞ্চলেও বহু মানুষ নিত্যদিনের পথ চলার সঙ্গী হিসেবে উক্ত সেগমেন্টের মোটরবাইক বেছে নেন। এগুলির মূল্য যেমন কম, আবার সামান্য খরচেই চালানো যায়। রক্ষণাবেক্ষণের জন্যও বিশেষ ঝক্কি পোহাতে হয় না। চলতি বছরে এমন বেশকিছু মোটরসাইকেল এ দেশে লঞ্চ হতে চলেছে। তার মধ্যে সেরা মডেলের সন্ধান রইল এই প্রতিবেদনে।

Honda 100-110 cc কমিউটার মোটরসাইকেল

গত বছর হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)-এর সভাপতি আতসুশি ওগাটা এক সাক্ষাৎকারে একটি নতুন কমিউটার মোটরসাইকেল লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছিলেন। এর বেশি কিছু খোলসা করেনি সংস্থা। তবে অনুমান করা হচ্ছে মাইলেজের দিক থেকে আসন্ন বাইকটি Honda CD110 Dream-এর থেকে এগিয়ে থাকবে।

আরো পড়ুন

  • ভেজা রাস্তায় যেভাবে বাইক চালাবেন
  • মোটরসাইকেলে ডিজেল ব্যবহৃত হয় না কেন?

Ola Electric মোটরসাইকেল

ওলা-র সিইও ভাবিশ আগরওয়াল নিশ্চিত করেছেন তাদের সংস্থা এ বছর কমিউটার মোটরসাইকেলের দুনিয়ায় পদার্পণ করতে চলেছে। এক অফিসিয়াল ব্লগ পোস্টে তিনি জানিয়েছিলেন, “২০২৩, ২০২৪-এ আমরা একাধিক ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করব। যার মধ্যে রয়েছে সর্বসাধারণের জন্য এবং একাধিক প্রিমিয়াম মোটরসাইকেল।” আসন্ন মডেলটির সম্পর্কে বিশেষ কোন তথ্য জানা না গেলেও অনুমান করা হচ্ছে ডিজাইনের দিক থেকে এটি নজর কাড়বে। এমনকি Ola S1 ও S1 Pro-এর চাইতেও বেশি ক্ষমতার ব্যাটারি দেওয়া হবে এতে।

আরো পড়ুন

  • টায়ারের রং কালো হয় কেন?
  • সামনের চাকা লিক কম হয় কেন?

TVS Fiero 125

২০২২-এর শুরুতে টিভিএস একাধিক প্রোডাক্টের নাম রেজিস্টার করেছে বলে জানা গেছিল। যার মধ্যে একটি হল Fiero। এখন সংস্থার ঝুলিতে রয়েছে একটি দৃঢ় প্লাটফর্ম এবং Raider 125-এ ব্যবহৃত একটি উন্নত পারফরম্যান্সের ১২৫ সিসি ইঞ্জিন। তাই Fiero 125-এর আগমন ঘটলে বিস্ময়ের কিছু থাকছে না। এক সময়কার হারিয়ে যাওয়া মোটরসাইকেলটি নতুন অবতারে হাজির করতে পারে টিভিএস।

Yamaha XSR125

এ বছর ভারতে লঞ্চের সম্ভাব্য তালিকায় রয়েছে Yamaha XSR125। যদিও সংস্থার তরফে মোটরসাইকেলটির হাজিরের বিষয়ে এখনও কোনো বার্তা পাওয়া যায়নি। বর্তমানে ব্র্যান্ডের এন্ট্রি লেভেল রেট্রো মোটরসাইকেল হিসেবে ইউরোপের বাজারে বিক্রি হয় এটি। এটি একটি ১২৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনে ছোটে। যা থেকে সর্বোচ্চ ১৪.৭৫ বিএইচপি শক্তি এবং ১০.৮৫ এনএম টর্ক উৎপন্ন হয়।

আরো পড়ুন

  • সেরা কিছু ১২৫ সি সি বাইক
  • কোন কোম্পানির বাইক নেওয়া সুবিধে জনক হবে ?

Pure EV EcoDryft

হায়দ্রাবাদের ইলেকট্রিক টু-হুইলার ম্যানুফ্যাকচারার Pure EV ইতিমধ্যেই তাদের কমিউটার ইলেকট্রিক বাইক EcoDryft সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। সম্পূর্ণরূপে ভারতে এটির ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে। এটি সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেলের জায়গা পেতে চলেছে। চলতি মাসেই অটো-এক্সপো-তে লঞ্চ হতে পারে বাইকটি।

Bajaj Pulsar 125

যদিও এখনো পর্যন্ত বাজাজের তরফে নিশ্চিত করে কোনো সবুজ সংকেত মেলেনি তবে একথা নিশ্চিত করে বলা যায় গত বছর লঞ্চ হওয়া Pulsar P150-কে সঙ্গ দিতে পালসার সিরিজের অধীনে ১২৫ সিসির নতুন একটি মোটরবাইক এই বছরই আনবে তারা। বর্তমান দিনে মোটরবাইকের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাধারণ জীবিকার সঙ্গে যুক্ত মানুষজনদের কথা ভেবে ১২৫ সিসির পালসার বেশ যুক্তিযুক্ত। স্বাভাবিকভাবেই এটি P150-র তুলনায় হালকা এবং ছোট চেহারার হবে। তবে ডিজাইনের দিক থেকে খানিক সদৃশ্য থাকার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করতে পারে পালসারের এই নতুন বাইক। দাম থাকতে পারে ১ লাখ টাকার(এক্স শোরুম) মধ্যেই।

Maestro Xoom 110

Honda Dio-এর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হিরো এবছর তাদের স্পোর্টি স্কুটার Maestro Xoom 110 লঞ্চের পরিকল্পনা করছে। শার্প বডি ডিজাইনের স্কুটারটি চলার জন্য Maestro Edge-এর থেকে ইঞ্জিন ধার করবে। এতে সেগমেন্ট ফার্স্ট একাধিক ফিচারের দেখা মিলবে। এই জানুয়ারিতেই Xoom 110 বাজারে পা রাখবে বলে অনুমান। এবং এর দাম ৭৫,০০০ টাকা (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে।

এর সবগুলোই খুব শিগ্রী ইন্ডিয়াতে প্রকাশ হবে, বাংলাদেশে আসতে আরো বেশ কিছু দিন সময় লাগবে।

আরো পড়ুন

  • বাংলাদেশে মোটরসাইকেলকে হোন্ডা বলে ডাকা হয় কেন?
  • টায়ারের রং কালো হয় কেন?

তথ্য সূত্র: টেকগাপ

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Liqui Moly ব্যবহারের সঠিক নিয়ম: কোন পণ্য কখন ব্যবহার করবেন?

জুন 14, 2026

Why Yamaha Is Successful in Bangladesh but Struggling in India? Full Market Analysis

জুন 04, 2026

১৫০cc vs ১৬০cc vs ১২৫cc – বাংলাদেশে কোন বাইক আপনার জন্য বেস্ট?

মে 06, 2026

বাংলাদেশে প্রচলিত টপ ১০ বাইকিং মিথ – সত্য জানুন, ভুল ধারণা ভাঙুন

এপ্রিল 30, 2026

সাম্প্রতিক লেখা

Liqui Moly ব্যবহারের সঠিক নিয়ম: কোন পণ্য কখন ব্যবহার করবেন?

জুন 14, 2026

Why Yamaha Is Successful in Bangladesh but Struggling in India? Full Market Analysis

জুন 04, 2026

১৫০cc vs ১৬০cc vs ১২৫cc – বাংলাদেশে কোন বাইক আপনার জন্য বেস্ট?

মে 06, 2026